১০ রকম খাবার থেকে সাবধান!
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২১:৫৫
আমরা সব সময় খুব সিরিয়াস বিষয় নিয়ে লিখি। হালকা বিষয় নিয়ে খুব একটা লেখা হয় না বললেই চলে। অনেকে ডার্ক চকলেট, অ্যালমন্ড আহার করেন। এটাতে শারীরিক ক্ষমতা বাড়ে। যা প্রত্যেক নারী-পুরুষের কাম্য। কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞগণ ১০ রকম খাবারের কথা বলেছেন যা আপনার শারীরিক ক্ষমতা হ্রাস করে। তৈরি করতে পারে দাম্পত্য কলহ। আর এই ১০ ধরনের খাবার হচ্ছে- কৃত্রিম সুইটেনার (অ্যাসপারটাম), কর্ন ফ্লেকস, চিজ, চিপস, কফি, সয়, সোডা, স্বাদযুক্ত কোমলপানীয়, মিন্ট, অ্যালকোহল ও তেলে ভাজা খাবার ও জাঙ্কফুড। বিশেষজ্ঞগণ বলছেন, এই ১০ ধরনের খাবার থেকে শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে। যারা ওষুধ ছাড়া ফিট থাকতে চান তাদের অবশ্যই এসব খাবার পরিহার করা উচিত।
লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ