বুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন ড. আমিনুল

প্রফেসর ড. আমিনুল হক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন হিসাবে সম্প্রতি যোগদান করেন। এর আগে শিক্ষাবিদ ও তড়িত্ প্রকৌশলী ড. আমিনুল হক মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মভাবিপ্রবি) ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে এবং বুয়েটের সেন্টার ফর এনার্জি স্টাডিজের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব পালন করেন। -প্রেস বিজ্ঞপ্তি