ইসলামপুরে পাট ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:০৬
জামালপুরের ইসলামপুর পাট ক্ষেত থেকে শাহীন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ইসলামপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত শাহীন ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর উত্তরপারা গ্রামের আনছার আলীর ছেলে। গত ৩ দিন আগে নিহত শাহিন তার বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।