মির্জাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশন নির্বাচন সম্পন্ন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:০৬
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি আদালতপাড়ার অস্থায়ী কার্যালয়ে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারদের সর্ব সম্মতিক্রমে আবুল কাশেম খানকে সভাপতি এবং কলিম আল মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়।