নিহত বিএনপি নেতার শাশুড়ী উদ্ধার হয়নি
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:০৮
ঢাকা সিটি ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বঙ্গবাজার মার্কেটের সহ-সভাপতি নিহত রফিকুল ইসলাম মজুমদারের শাশুড়ী লিপি বেগম অপহরণের ২২ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান করতে পারেনি পুলিশ। ৩০ মে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। ঘটনার পরেরদিন তার মেয়ে আয়েশা সিদ্দিকি ঝরা শৈলকুপা থানাতে একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্তকারি অফিসার এসআই আতিয়ার রহমান বলেন, এ ব্যাপরে তদন্ত চলছে। বাদী মামলার ব্যাপারে কোন খোঁজখবর দিচ্ছেন না। তিনি আনন্দনগরের বাড়ি বিক্রির উদ্যোগ নিয়েছেন বলে শুনেছেন।