ফেনী ১ম বিভাগ ফুটবল
কসমসের বড় জয়
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২২:২৪
কসমস ক্লাব গতকাল শনিবার ফেনী ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ১ম বিভাগ ফুটবল লিগের খেলায় ছাগলনাইয়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৬-০ গোলে পরাজিত করে। খেলায় কসমসের বিদেশি খেলোয়াড় রেমন্ড হ্যাট্রিকসহ চার গোল দেন। অপর দুটি গোল করেন পলাশ।