গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

নানা সময়ে চোখের পরীক্ষায় অনেক আই-ক্যাম্প বা চোখ পরীক্ষার আয়োজনের কথাই হয়তো আপনি শুনেছেন। তবে এবার এ ধরনের কোনো আয়োজনের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষের চোখ পরীক্ষার রেকর্ড গড়েছে ভারতের আচার্য তুলসী ডায়াগনস্টিক সেন্টার ও তেরাপাথ যুবক পরিষদ। দেশটির ব্যাঙ্গালোরে অবস্থিত বিবিএমপি গ্রাউন্ডে আয়োজিত এই আই-ক্যাম্পে সবমিলিয়ে ৬,৬৯৪ জন নানা বয়সী মানুষের চোখের পরীক্ষা সম্পন্ন করা হয়। আর আট ঘণ্টাব্যাপী এই আয়োজনে সবমিলিয়ে ২৭ জন চক্ষু বিশেষজ্ঞ ছাড়াও অংশ নেন ২১ জন অপটোমেট্রিস্ট, ১০৫ জন প্যারামেডিক স্টাফ ও ২০০ জন স্বেচ্ছাসেবক।