রেনাটার ৬০% নগদ ২৫% বোনাস লভ্যাংশ অনুমোদন

সম্প্রতি অনুষ্ঠিত রেনাটা লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১২ সালের জন্য লভ্যাংশ হিসেবে ৬০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এইচ কবির। অনুষ্ঠানে জানানো হয়, ২০১২ সালে রেনাটার মোট বিক্রয় ও নিট মুনাফার প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৭.৬৭% ও ১৪.৩৬%। ২০১২ সাল শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৪৩.৮৩ টাকা। আগের বছর ২০১১ সালে ছিল ৩৮.৫১ টাকা। -প্রেস বিজ্ঞপ্তি