সৌখিনের রোমিও-জুলিয়েট
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২০:১৩
নতুন করে আবারও নির্মিত হচ্ছে অমর এই প্রেমকাহিনী। তবে একটু ভিন্নভাবে। গল্পটুকুর সারমর্ম নিয়ে বর্তমান প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে রোমিও-জুলিয়েট। আর এ যুগের রোমিও-জুলিয়েট হয়েছেন নিলয় ও জেনি। ‘নীল রঙের গল্প’ ধারাবাহিকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ।
নাটক প্রসঙ্গে নাট্যকার জাকারিয়া সৌখিন বলেন, ‘সব প্রেমিক-প্রেমিকাদের কাছেই চরিত্রগুলো আরাধ্য। আলাদাভাবে তিনটি গল্প নিয়ে অনেক কাজও হয়েছে। তাই এক মোড়কে চরিত্রগুলো উপস্থাপনের চেষ্টা করেছি মাত্র। এখন দর্শকের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।’