‘অদ্বিতীয়া’য় ভিন্ন ভূমিকায় অনুরূপ আইচ

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া-২০১৩’ তে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এতে বিচারকদের ভূমিকায় কলকাতার বিখ্যাত সেলিব্রেটি ও রাজনীতিবিদদের পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ থাকবেন। উল্লেখ্য, এর আগে থেকেই তিনি এই পত্রিকায় নিয়মিত গল্প লিখে আসছেন। এবারে তাই একেবারে ভিন্ন ভূমিকায় থাকছেন তিনি। এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘এটা অবশ্যই এক অনন্য সম্মান। কারণ আমি সেখানে এ দেশের প্রতিনিধি হয়েই যাচ্ছি। অদ্বিতীয়ার কাছে তাই আমার কৃতজ্ঞতা।’