আখাউড়ায় ছয় মাংসের দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার ছয় গরুর মাংসের দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক ক্রেতা সেজে সড়ক বাজার এলাকার সবকটি গরুর মাংসের দোকান ঘুরে দাম এবং মান পর্যবেক্ষণ করেন। পরে আখাউড়া থানা পুলিশ ও  স্যানেটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় দোকানগুলোতে। অভিযানে দোকানগুলোর ফ্রিজ থেকে বোতলজাত করে রাখা গরুর পুরোনো রক্ত ও অপরিচ্ছন্ন পরিবেশে সংরক্ষণ করে রাখা মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ করা হয়। পরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ এবং গরুর নামে মহিষের মাংস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ছয়টি মাংসের দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।