আশাশুনিতে নাতির হাতে দাদা খুন
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২০:১৫
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামে নাতির হাতে দাদা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আব্দুর রাজ্জাক গাজী (৬৫)। শনিবার এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, জমিজমা ভাগাভাগি নিয়ে ঐদিন দুপুরে বড়দল গ্রামের রাজ্জাক গাজীর সাথে তার নাতি সেলিম গাজীর কথা কাটাকাটির এক পর্যায় সেলিম গাজী বাঁশ দিয়ে তার দাদা রাজ্জাক গাজীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আশাশুনি থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ হত্যাকারী সেলিম গাজীকে গ্রেফতারের চেষ্টা করছে।