তরুণী কথা
সুমাইয়া ফাতেমিন ইতু
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২০:৩৪
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
মন চায় রাজনীতি করে সব সমস্যা দূর করি। কিন্তু এ মাধ্যমটি এখন এত বেশি নোংরা যে ভাবতেই লজ্জা হয়। স্বপ্ন দেখি একদিন মানুষেরা সব সুখী হবে, দুর্নীতি থাকবে না, সব অধিকার নিশ্চিত হবে
লাবিব নাজমুছ ছাকিব
সমাজে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে মনে হয় মেয়েরাই বরং এগিয়ে। কারণ, আমরা কোন মেয়ে সন্ত্রাসী হতে দেখি না। খুন কিংবা অনৈতিক কাজেও মেয়েদের ভূমিকা নেই বললেই চলে। সংবাদমাধ্যম, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রায় সব ক্ষেত্রেই নারীদের অনেক অবদান আছে। তবে আমার মনে হয় সরকারিভাবে এখন পর্যন্ত নারী বা তরুণীদের জন্যে বাস্তবভিত্তিক কোন কাজ হচ্ছে না। এজন্যে অবশ্য আমাদের দেশের অতি মাত্রায় দূর্নীতিও দায়ী। মাঝে মাঝে মন চায় রাজনীতি করে সব সমস্যা দূর করি। কিন্তু এ মাধ্যমটি এখন এত বেশি নোংরা যে ভাবতেই লজ্জা হয়। স্বপ্ন দেখি একদিন মানুষেরা সব সুখী হবে, দুর্নীতি থাকবে না, সব অধিকার নিশ্চিত হবে।