আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে রপ্তানিমুখি তৈরি পোশাক কারখানা ম্যাগপাই নীট কম্পোজিট লিমিটেড-এর শ্রমিকরা। শনিবার সকালে কারখানার সামনে এসে কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। তারা প্রতিষ্ঠানের ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালেরও দাবি জানান। এসময় শিল্প পুলিশ এসে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।