শুরু হল তামিমের দ্বিতীয় ইনিংস

ভাঙলো মিলন মেলা, শেষ হলো ক্রিকেটার তামিম ইকবালের বিয়ের রাজসিক আয়োজন। নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই ওপেনার। বিয়েকে কেন্দ্র করে কাজির দেউড়ীর খান বাড়িতে ছিল উত্সবের আমেজ। বন্দরনগরী চট্টগ্রামে আরো কতই না বিয়ের আয়োজন হয়েছিল অতীতে। কিন্তু তামিম ইকবালের বিয়ের আসর অন্য সকল আসরকে হার মানিয়ে দিয়েছে। নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরাও ছিলেন তামিমের বিয়ের আসরে। তবে তরুণদের আধিক্য ছিল চোখে পড়ার মতো। গতকাল চিটাগাং ক্লাবে টেনিস গ্রাউন্ডের বিয়ের অনুষ্ঠানস্থলে উপস্থিতির ভিড় সামলাতে নিরাপত্তা রক্ষীদের রীতিমত হিমশিম খেতে হয়েছে।