আইডিবি ভবনে অগ্নিমহড়া

রবিবার সকালে ২০ তলাবিশিষ্ট আইডিবি ভবনে অগ্নিমহড়া অনুষ্ঠিত হয়। ঐ ভবনে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সংস্থার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিকাণ্ড সচেতনতাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে করণীয় কাজ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ফায়ার ব্রিগেডের ৪টি গাড়ি অংশ নেয়। এর মধ্যে একটি গাড়ির স্কাই লিফটটি সর্বোচ্চ ১৭ তলা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। ২০ তলা পর্যন্ত আগুন নির্বাপণ করতে সক্ষম এই অগ্নিনির্বাপক যানটি ৭ম তলা থেকে অসুস্থ লোকদের উদ্ধার করে। —প্রেস বিজ্ঞপ্তি