ডিমে এলার্জি থাকলেও ফ্লু ভ্যাকসিন
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২১:৫৩
যাদের ডিমে এলার্জি আছে তাদের ফ্লু ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে মানা ছিলো। কিন্তু বিজ্ঞানীরা এখন এমন এক ধরনের ভ্যাকসিন আবিষ্কার করেছেন যা এলার্জি থাকলেও নেয়া যাবে। বর্তমানে যেসব ফ্লুভ্যাকসিন পাওয়া যায় তা ডিমের মধ্যে জন্মানো এক ধরনের ভাইরাস থেকে তৈরি। ফলে অনেক ক্ষেত্রে যাদের এগ এলার্জি আছে তারা ফ্লু ভ্যাকসিন নিলে এক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হবার ঝুঁকি ছিলো। সম্প্রতি সেল টেকনোলজির মাধ্যমে ফ্লু ভ্যাকসিন তৈরি করা হচ্ছে যাতে এলার্জিক রিএ্যাকশনের ঝুঁকি নেই। তবে সমস্যা হচ্ছে এই নতুন ফ্লু ভ্যাকসিন যাদের বয়স ১৮ বছরের বেশি কেবল তারাই নিতে পারবেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি ৬৬ জনে ১ জন শিশু এগ এলার্জিতে ভুগে থাকে।
লেখক : চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ