তামান্না রবের পিএইচডি লাভ

কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি ডিগ্রী লাভ করেছেন তামান্না রব। তিনি গবেষণায় নতুন ডিভাইস উদ্ভাবন করেন যার মাধ্যমে প্রোটিনের কনফরমেশন জানতে সময় লাগবে মাত্র আট সেকেন্ড। কিন্তু সনাতন পদ্ধতিতে এ কাজ করতে সময় লাগতো ছয় থেকে আট ঘন্টা। তার থিসিসের শিরোনাম হল Development of Microfluidic Devices for Studying Protein Conformational Dynamics via HDX/TR-ESI-MS। তার গবেষণার ফলাফল TAU-Protein এর floppy অংশ নির্ভুলভাবে জানা যাবে। তামান্না ইত্তেফাকের প্রয়াত সিনিয়র সাব-এডিটর মো: আবদুর রব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. নীলুফার নাহারের কন্যা। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচঙ্গ।