চট্টগ্রামে ঝুলন্ত লাশ আত্মহত্যা সন্দেহ

চট্টগ্রাম অফিস

নগরীর কোতোয়ালি থানার বদরপাতি এলাকায় নিজ বাসা থেকে আয়াজ মোহাম্মদ মওদুদ খান (৫৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। অভাবের তাড়নায় ঋণগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা  করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।  কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘ ঘরের একটি ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলানো অবস্থায় ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে জেনেছি, সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা আছে— তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সংসারে অভাব ছিল। ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ জন্য সম্ভবত আত্মহত্যার পথ বেছে  নেন তিনি।’