কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে সভাপতির পদ থেকে অব্যাহতি

কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান খান রুমেলকে তার পদ থেকে গতকাল রবিবার অব্যাহতি দেয়া হয়েছে। ২৫০ পিস ইয়াবাসহ গত শুক্রবার রাতে র্যাব তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। এ কারণে তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুল ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ গতকাল দুপুরে রুমেলকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মতিউর রহমান খান রুমেল ও তার এক সঙ্গী বিল্লাল বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।