বৃহত্তর কুমিল্লার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জুলাইয়ে
প্রকাশ : ২৩ জুন ২০১৩, ২৩:০০
বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশনের উদ্যোগে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিয়ে চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার যেসব শিক্ষার্থী সব বিষয়ে এ+সহ জিপিএ-৫ পেয়েছে ঢাকায় তাদের সংবর্ধনা দেয়া হবে। এতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের ১ কপি ছবি, ইন্টারনেটে প্রাপ্ত ফলাফলের ফটোকপি, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মুঠোফোন নম্বরসহ সাদা কাগজে ফাউন্ডেশনের চেয়ারম্যান বরাবর আগামী ৫ জুলাই-এর মধ্যে জিসিএইচপিএফ ৮৫/১/এ, পুরানা পল্টন লাইন (৫ম তলা), ঢাকা-১০০০-এ আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি