‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’-এর নাম পরিবর্তন
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৪০
২০১০ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’-এর সিক্যুয়াল ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই অ্যাগেইন’-এর অডিও রিলিজ থেকে মুক্তির দিন তারিখ পর্যন্ত পাকা হয়ে গেছে। ঠিক এই সময়ে এসে ছবিটির নির্মাতা ও কলাকুশলীরা সিদ্ধান্ত নিয়েছেন নাম পরিবর্তনের। শুধু সিদ্ধান্তই নয়, নাম পরিবর্তনও সম্পন্ন হয়েছে। পরিবর্তন করে রাখা হয়েছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দুবারা’। উল্লেখ্য আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে অজয় দেবগন, ইমরান খান, সোনাক্ষি সিনহা, সোনালি বেন্দ্রে অভিনীত এই ছবিটি।