পুত্রের কাছে ক্ষমতা
হস্তান্তর করছেন
কাতারের আমির
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৫৩
কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। আমিরের প্রসাদ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার দেশটির নতুন আমিরের অভিষেক অনুষ্ঠানে কাতারবাসীদের আমন্ত্রণ জানানো হবে। বেশ কিছুদিন ধরেই গুজব উঠেছিল, ৩৩ বছর বয়সী শেখ তানিম তার ৬১ বছর বয়সী বাবার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছেন। অবশেষে তাই সত্যি হতে যাচ্ছে। কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আমির শেখ হামাদ ক্ষমতাসীন পরিবারের সদস্য ও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে সোমবার বৈঠক করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।