সংবাদ কণিকা

বায়ুদূষণে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার বনে অবৈধভাবে আগুন দেয়া থেকে ছড়িয়ে পড়া ধোঁয়াশার কারণে মালয়েশিয়া দক্ষিণের জোহর রাজ্যের দুই অংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ধোঁয়ায় সিঙ্গাপুরে মারাত্মক পরিবেশ দূষণ থেকে আক্রান্ত হয়েছে মালয়েশিয়াও। সপ্তাহশেষে সিঙ্গাপুরের অবস্থার কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে মালয়েশিয়া পরিস্থিতি।—রয়টার্স চীনে থ্রিজি ব্যবহারকারী ৩০ কোটি সমপ্রতি চীনের তিনটি টেলিকম প্রতিষ্ঠান তাদের থ্রিজি ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোর হিসেবে বর্তমানে দেশটিতে ৩০ কোটি থ্রিজি ব্যবহারকারী রয়েছে। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে বলেছে কোনো একটি দেশে থ্রিজি ব্যবহারকারী হিসেবে এটি একটি রেকর্ড। —রয়টার্স মেক্সিকোতে ঝড়ে নিহত ৩ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ব্যারির আঘাতে মা ও শিশুসহ তিনজন মারা গেছে। রবিবার ওয়াক্সাকার বেসামরিক নিরাপত্তা দপ্তরের পরিচালক এএফপিকে বলেন, ঝড়ের সময় মা ও শিশু একটি ভ্যানে করে আরো বেশ কয়েকজন লোকের সঙ্গে নিরাপদ স্থানে যাবার সময় ওয়াক্সাকা অঙ্গরাজ্যে অবস্থিত একটি নদী ভ্যানটিকে ভাসিয়ে নিয়ে যায়। —এএফপি