কাউখালীতে জেপি’র মিলাদ ও দোয়া মাহফিল
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৫৪
পিরোজপুরের কাউখালীতে পবিত্র শবেবরাত উপলক্ষে সোমবার বাদ আছর উপজেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি মাহাবুবুর রহমান খান, শাহ আলম তালুকদার, জেপি নেতা খান মোঃ বাচ্চু, রাজু আহমেদ, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েলসহ সকল অঙ্গসংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। মিলাদ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।