দুমকিতে নির্বাচনী জের
১০ মোটর সাইকেল ভাংচুর আহত ১৫
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৫৪
দুমকি উপজেলা লেবুখালী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী আবদুর জব্বার সিকদার ও পরাজিত প্রার্থী মোঃ শাহআলম আকনের সমর্থদের সাথে গতকাল মঙ্গলবার লেবুখালীর পাগলার বাজারের ইউনুচ মোল্লার তৈলের দোকানে নির্বাচিত প্রার্থীর সমর্থকরা মোটর সাইকেলে তেল ভর্তি করতে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১০টি মোটর সাইকেল ভাংচুরসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের পটুয়াখালী হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পটুয়াখালী সহকারী পুলিশ সুপার পটুয়াখালী সদর সার্কেল মোঃ আনছার উদ্দিন ও র্যাবের দায়িত্বরত কর্মকর্তা মনছুর আহম্মদ দুমকি থানা অফিসার ইনচার্জ জি.এম.শাহনেওয়াজের নেতৃত্বে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।