ক্যাপসন নিউজ
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২০:৫৪
সম্প্রতি রাজধানীর রামপুরায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০৩তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, পরিচালক আব্দুল মালেক মোল্লাসহ অন্যারা উপস্থিত ছিলেন
সমপ্রতি সোস্যাল ইসলামী ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারন সভা সিলেটে অনুষ্ঠিত হয়। সভায় ২০১২ আর্থিক বছরের জন্য ১০ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ সহ মোট ১৫ শতাংশ লভাংশ ঘোষনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আনিসুল হক
ওরিয়ান ফার্মা লিঃ-এর বার্ষি সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম উপস্থিত ছিলেন। সভায় ২০ শতাংশ নগদ ও ২০ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়
সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০১৫তম ‘শিবের হাট শাখা’ উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন