কটিয়াদীর একশ’ মসজিদে সৌরবিদ্যুত্

উপজেলার পৌর এলাকাসহ ৯টি ইউনিয়নের ১শ’ বিদ্যুত্হীন মসজিদে সৌর বিদ্যুত্ বিতরণ করা হয়েছে। রোববার উপজেলা চেয়ারম্যান লায়ন মো: আলী আকবর অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই সৌর বিদ্যুত্ বিতরণ করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া, পরিসংখ্যান কর্মকর্তা খালেকুজ্জামান, আচমিতা ইউপি চেয়ারম্যান আবু হানিফা, চান্দপুর ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিনসহ মসজিদ কমিটির সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন। জানা যায়, উপজেলার ৬শ’ মসজিদের মধ্যে মাত্র ২শ’ মসজিদে বিদ্যুত্ সরবরাহ রয়েছে। বাকি ৪শ’ বিদ্যুত্হীন মসজিদে মুসল্লিগণ অতিকষ্টে নামাজ আদায় করে আসছেন। ১শ’ মসজিদে একটি বাতি সম্বলিত সৌর বিদ্যুত্ বিতরণের ফলে আসন্ন রমজান মাসে মুসল্লিগণের নামাজ আদায় সহায়ক হবে।