শিবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলায় জড়িত সন্দেহে দুজন গ্রেফতার, মেমোরি কার্ড উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে গত ৩ মার্চ হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে শাপলা চত্বরে নাশকতা ও তাণ্ডবের ভিডিও চিত্র এবং প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্মক গান সম্বলিত মেমোরি কার্ড উদ্ধার করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয় মোবাইল ফোন ও কম্পিউটার সেট। গ্রেফতারকৃতরা হলো শিবগঞ্জ উপজেলার সিংগারগাড়ি গ্রামের আহসান আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৮) ও নওগাঁর আত্রাই উপজেলার নইদীঘি গ্রামের আইনুল হকের ছেলে ইমন আলী (২৬)। তারা দু‘জনই শিবগঞ্জের মোলামগাড়ি কওমী মাদ্রাসায় কর্মরত। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, গ্রেফতারকৃতরা জামায়াতের কর্মী।