এক নজরে নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২১:২৫
নারায়ণগঞ্জ জেলার উত্তরে নরসিংদী এবং গাজীপুর জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ জেলা, পশ্চিমে ঢাকা জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলা। এ জেলাটি শীতলক্ষ্যা, মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, বালু এবং ধলেশ্বরী নদীর পলি গঠন দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত।
মোট আয়তন - ৭৫৯.৫৯ বর্গ কিমি
উপজেলা-০৫টি (নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও), থানার সংখ্যা-০৭টি (নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও) ইউনিয়ন-৪১টি, পৌরসভা-০৫টি (আড়াইহাজার, গোপালদী, তারাবো, কাঞ্চন, সোনারগাঁও, সিটি করপোরেশন-০১টি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। মোট জনসংখ্যা - ২১৭৩৯৪৮ জন, পুরুষ - ১১৬১৯৭১ জন, ১০১১৯৭৭ জন। শিক্ষার হার - ৫১.৭৫%।