মোহামেডানের শিরোপা পুনরুদ্ধার
প্রকাশ : ২৫ জুন ২০১৩, ২২:৪০
ঐতিহ্যবাহী মোহামেডান সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করলো। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্রকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখায় মোহামেডান। নির্ধারতি সময় খেলাটি ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলাতেও বন্ধাত্ব ঘোচেনি। ফলে টাইব্রেকারেই ফলাফলের নিষ্পত্তি হয় মৌসুমের শেষ এই টুর্নামেন্টটির।
মোহামেডান ঃ মামুন খান, মিন্টু শেখ, তপু বর্মন, রজনী, ইয়াসিন, মারুফ (শরিফুল), (ইকবাল), মেজবাবুল মানিক, সোহাগ, সোহেল রানা, মোবারক, ওয়াহেদ।
শেখ রাসেল ঃ বিপ্লব, নাহিদুল ইসলাম, উত্তম বনিক, মামুন মিয়া, লিংকন, মামুনুল ইসলাম, ইমরুল হাসান ইমু, মিঠুন, আনোয়ার (সবুজ), জাহিদ (ইমন বাবু) এবং এমিলি।
রেফারি ঃ আব্দুল হান্নান মিরন।
দুই কোচের কথা
সুপার কাপ ফুটবল চ্যাম্পিয়ন মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু এ সাফল্যের জন্য সব কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের। তিনি বলেন, ‘আমাদের তো খেলারই কথা ছিল না। খেলোয়াড়রা টুর্নামেন্টের জন্য ভীষণ উদ্বুদ্ধ ছিলেন। এখানে বিদেশি ফুটবলার ছিল না বলে আমাদের দলের দেশের ফুটবলারদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল নিজেদের মেলে ধরতে। শতভাগ উজাড় করে দিয়ে ফাইনাল জিতেছে।’
শেখ রাসেলের কোচ মারুফুল হক ফাইনালে হেরে ভীষণ হতাশ হয়েছেন। তার দল গোল করে এগিয়ে থেকেও ম্যাচটা ধরে রাখতে পারেনি। এজন্য তিনি দলের রক্ষণভাগকে দায়ী করেছেন।
পুরস্কার
চ্যাম্পিয়ন মোহামেডান
রানার্সআপ শেখ রাসেল
ফেয়ার প্লে ট্রফি ব্রাদার্স ইউনিয়ন
টুর্নামেন্ট সেরা মোবারক (মোহামেডান)
ম্যান অফ দ্যা ম্যাচ গোলকিপার মামুন খান (মোহামেডান)
তিনটি করে গোল করায় পুরস্কার পেয়েছেন জুয়েল রানা (ব্রাদার্স), এমিলি (শেখ রাসেল), ওয়াহেদ আহমেদ (মোহামেডান)
সেরা কোচ সাইফুল বারী টিটু (মোহামেডান)
সুপার কাপ ফুটবল
২০০৯ প্রথম আসর
চ্যাম্পিয়ন রানার্সআপ
মোহামেডান আবাহনী
২০১১ দ্বিতীয় আসর
চ্যাম্পিয়ন রানার্সআপ
আবাহনী মোহামেডান
২০১৩ তৃতীয় আসর
চ্যাম্পিয়ন রানার্সআপ
মোহামেডান শেখ রাসেল