রাঁধুনী

পান্নামণি রান্নাঘরে সবজি করে রান্না, তেল চিটচিট ধোঁয়ায় এলো দু’চোখে তার কান্না। চোখ মুছতে ছলকে পড়ে অনেক বেশি নুনটা, এক লহমায় মাটি হলো সবজির ঐ সালুনটা। চুপসে গেলো পান্নামণির রান্না জানার হর্ষ, লাগবে হতে রাঁধুনী ঠিক আপুর পরামর্শ।