দশেদশ

রুহী

নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে র্যাম্প মডেল ও অভিনেত্রী রুহী মিডিয়াপাড়া বিচরণ করছেন দারুণ ব্যস্ততায়। ইতোমধ্যে দর্শকদের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে তৈরি করেছেন। নতুন চলচ্চিত্র ‘মায়ানগর’-এ অভিনয়সহ ঈদের কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার বাবা (শামসুল করিম) ২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  মানুষের সাথে সুন্দর ব্যবহার করি  সত্যি কথা বলি ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  হঠাত্ রেগে যাই  একটু বেশি অস্থির  খরচটা বেশি করি ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—  ফেরদৌসী মজুমদার  জয়া আহসান  হুমায়ুন ফরীদি  আফজাল হোসেন ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  গিয়াসউদ্দীন সেলিম  আল মনসুর আলী  চাষী নজরুল ইসলাম  খালিদ মিঠু  করন জোহর ৬টি প্রিয় চলচ্চিত্র—  আগুনের পরশমণি  চার সতীনের ঘর  গেরিলা  মেহেরজান  মনপুরা  দেবদাস ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  লন্ডন  প্যারিস  ভারত  মালদ্বীপ  শ্রীলঙ্কা  দুবাই  গোয়া ৮টি প্রিয় খাবার—  মায়ের হাতের খাবার  ভাত, ইলিশ ভাজা  ভর্তা  চা  শাক  গরুর মাংস  খিচুড়ি  স্যুপ ৯ জন পছন্দের লেখক—  রবীন্দ্রনাথ ঠাকুর  শরত্চন্দ্র চট্টোপাধ্যায়  বিভূতিভূষণ বন্দোপাধ্যায়  জীবনানন্দ দাস  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  নিমাই ভট্টাচার্য  রাবেয়া খাতুন  সেলিনা হোসেন ১০ টি প্রিয় নাটক  সংশপ্তক  বহুব্রীহি  সকাল সন্ধ্যা রাত  বন্ধন  কাছের মানুষ  আকাশ মেঘে ঢাকা  মোম বাসা  ভালোবাসার চতুষ্কোণ  মায়ানিগম  কোথাও কেউ নেই।