জন্মদিন
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২০:১১
ফেরদৌসী রহমান
ফেরদৌসী রহমানের গানে হাতেখড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমুখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকে তার স্টেজ পারফর্মেন্স শুরু হয়। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন। ১৯৬০ সালে ‘আসিয়া’ নামের চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন। ষাট ও সত্তরের দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা ২৫০-এর কাছাকাছি। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। তখন তিনি রবীন্দ্র সংগীত গাইতেন। ১৯৫৬ সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। আজ ফেরদৌসী রহমানের জন্মদিন। আর তাই আনন্দ বিনোদন-এর পক্ষ থেকে এই গুণী শিল্পীর জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।
এ সপ্তহে আরও যাদের জন্মদিন
২৮ জুন :ড. মুহাম্মদ ইউনুস
২৮ জুন :ফেরদৌসী রহমান
০১ জুন :আলোকচিত্রী নাসির আলী মামুন
০১ জুন :সৈয়দ আবদুল হাদী
০২ জুন :তমালিকা কর্মকার
০৪ জুন :ইপ্সিতা শবনম শ্রাবন্তী।