সিরাজগঞ্জে তৈরি হচ্ছে বিশ্বমানের পাওয়ার লুম যন্ত্রাংশ

সিরাজগঞ্জের এক নিভৃত পল্লীতে তৈরী হচ্ছে আমদানী বিকল্প বিভিন্ন বিশ্বমানের পাওয়ারলুম যন্ত্রাংশ। দেশের দ্রুত বর্ধনশীল বস্ত্রখাতের পাওয়ারলূমের সহায়ক শিল্প প্রতিষ্ঠার এটি এক অনন্য উদ্যোগ। সাঊথ এশিয়ান হাইটেক ইন্ডাষ্ট্রিজ বস্ত্রখাতের পাওয়ার লুম শিল্পের বিকাশে শাটেল-পিকার ও ওয়ারাইন্টেডসহ আর্ন্তজাতিক মানের প্রধান যন্ত্রাংশগুলো এখন নিজেরাই তৈরী করছে। এই অনন্য উদ্যোগ গৃহীত হয়েছে সিরাজগঞ্জ জেলার তামাই গ্রামে। জানা গেছে, এদের গ্লাস ফাইবার মিশ্রিত ইঞ্জিনিয়ারিং পলিমার ও পাল্প সংযুক্ত সিনথেটিক রেজিন এর সংমিশ্রনে তৈরী যন্ত্রাংশগুলো পাওয়ারলুম শিল্পের বিকাশে এক নব দিগন্তের সৃষ্টি করেছে। পাক ভারত উপমহাদেশে একক কোন শিল্প প্রতিষ্ঠান বস্ত্রখাতে পাওয়ার লুম শিল্পের প্রধান চারটি শাটেল, স্পিকার, ওয়্যারহিল্ড ও রীড তৈরী করার সাহস দেখান নাই। একমাত্র সিরাজগঞ্জের মোসলেহ উদ্দিন আহমেদ বিগত ২৪ বছর গবেষনা করে সম্পূর্ন আর্ন্তজাতিকমানের এই যন্ত্রাংশগুলি উত্পাদনে সক্ষম হয়েছেন। তিনি সরকারী পুষ্ঠপোষকতা পেলে এগুলো দেশীয় তাঁতশিল্পের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করে বিপুল পরিমানে বৈদিশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানা গেছে।