বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় শেখ রাসেল পরিষদ
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২০:১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদ হন শেখ রাসেল। তাঁর স্মৃতিবিজড়িত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা গঠিত হয় ১৯৯৬ সালে। নানা ঝড় ঝঞ্জা, প্রতিকুলতা স্বত্বেও দীর্ঘ ১৫ বছর যাবত সিরাজগঞ্জের শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধু ও মুুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করে যাচ্ছে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা এ বিষয়টি উপলব্ধি করে ভবিষ্যত প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা যায়, ১৯৯৬ সালে সংগঠনটি গঠিত হওয়ার পর পরই সভাপতি ফজল-এ-খোদা লিটনের নেতৃত্বে তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের পৃষ্ঠপোষকতায় ১৯৯৮ সালে জেলাব্যাপী সাধারন জ্ঞান, রচনা, চিত্রাংকন, সঙ্গীত, নৃত্যু, কবিতা আবৃতি, অভিনয় সহ মোট ২৮টি ইভেন্টের প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। এ বছরই বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক ‘জেলার শ্রেষ্ঠ শিশু সংগঠনের এওয়ার্ড লাভ করে। সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা ফজল-এ-খোদা লিটন ২০১২ ও ১৩ পর পর দুইবার দেশের শ্রেষ্ঠ শিশু সংগঠকের এওয়ার্ড লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার প্রদান করেন।