সমাজসেবায় নাজমুল তালুকদারের প্রশংসনীয় ভূমিকা
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২০:১৭
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তামাই গ্রামে সমাজসেবা ও শিক্ষা বিস্তারে কে.বি.এম. নাজমুল হক তালুকদারের ভূমিকা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মুখে মুখে তার অবদানের বিভিন্ন অবদানের কথা চাওর হয়ে আছে। এছাড়াও তিনি শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছেন বলে এলাকাবাসী জানান।
স্থানীয়রা জানায়, তাঁতশিল্প সমৃদ্ধ অঞ্চল তামাই গ্রামের মৃত মর্তুজ আলী তালুকদারে দ্বিতীয় পুত্র এবং তামাই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও গ্রামের অগ্রযাত্রায় সর্বস্তরের কর্মকান্ডে অন্যতম ভূমিকা পালনকারী হাজী ফজলার রহমান তালুকদার এর ভাতিজা কে.বি.এম. নাজমুল হক তালুকদার দিবারাত্রি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সামাজিক বিচার শালিসে ন্যায় ও সত্যনিষ্ঠ ভূমিকা পালনের জন্য তিনি সর্বমহলে প্রসংশিত হয়েছেন। বিশেষ করে এলাকার সমাজসেবার পাশাপাশি তাঁত শিল্প সমৃদ্ধ অঞ্চলের পরিবেশ রক্ষায় অগ্রনি ভূমিকা পালন করে চলেছেন। হাজার হাজার তাঁত শিল্প কারখানা সমৃদ্ধ এ অঞ্চলের পরিবেশ রক্ষায় বন্ধ ইটিপি প্রকল্পের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছেন। এ ব্যাপারে তিনি পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক গোলাম রব্বানীর সাথে একাধিক বৈঠকও করেছেন। তিনি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তামাই প্রভাকর বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচলনা পরিষদের সম্মানিত সদস্য। এছাড়াও তিনি এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষকতা করে চলেছেন। এলাকার মেধাবী হতদরিদ্র শিক্ষার্থীদের নানা ভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন।