মায়ের উপস্থিতিতেই অন্তরঙ্গ দৃশ্যে সোনাক্ষি
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২০:২৬
ক্যারিয়ারের শুরু থেকেই সোনাক্ষি সিনহা বলেছেন, তিনি খুব বেশি আবেদনময়ী পোশাক এবং অন্তরঙ্গ কোনো দৃশ্যে অভিনয় করবেন না। কিন্তু গত কয়েকটি ছবিতে পোশাকেআশাকে তিনি নিজের কথাগুলোকেই মিথ্যে প্রমাণ করেছেন। এবার ‘লুটেরা’ ছবির শুটিংয়ে চমকে দিলেন সবাইকে। প্রথমবারের মতো অন্তরঙ্গ দৃশ্যে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। হয়তো প্রথমবার বলেই, সোনাক্ষির মা পুনম সিনহা উপস্থিত ছিলেন শুটিংস্থলে। পরিচালকের পাশাপাশি মাও মেয়েকে নির্দেশনা দিয়েছেন এই দৃশ্যকে আরও প্রাণবন্ত করতে। আর এ প্রচেষ্টা সফলও হয়েছে। যদিও কিছুটা বিব্রত বোধ করেছিলেন সোনাক্ষি সিনহা ও তার সহশিল্পী রণবীর সিং।