শনিবার ব্যাংকের সব শাখা খোলা থাকবে
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২০:৫২
করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে আগামী ২৯ জুন শনিবার তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি অর্থ বছরের কর জমা দেয়ার শেষ তারিখ ৩০ জুন। তাই এ সময়ের মধ্যে কর আদায় ও হিসাব শেষ করতে জমা হওয়া পে-অর্ডার ও চেক নগদায়নের (ক্যাশ) জন্য তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। ওইদিন এসব শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাংকগুলোতে নির্দেশ দেয়া হয়েছে।