ধোঁয়াশার জন্য ক্ষমা চাইলেন
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:২৩
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাঙ ইয়োধইয়োনো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন। দেশটির সুমাত্রা দ্বীপের দাবানল থেকে সৃষ্ট ধোঁয়াশায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া আচ্ছন্ন হওয়ার পর তিনি এ ক্ষমা চান।—খবর এএফপি’র। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে যা ঘটেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের জনগণকে পরিস্থিতি অনুধাবন করতে বলেন। তিনি বলেন, ‘আমি মেনে নিচ্ছি সমস্যা সামাল দেয়ার দায়িত্ব আমাদের।’
মনে করা হচ্ছে প্রেসিডেন্টের এ ক্ষমা চাওয়ায় দাবানল সৃষ্ট ধোঁয়াশার কারণে জাকার্তা ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছে তা কিছুটা হলেও প্রশমিত হবে।