কাশ্মীর সফরে মনমোহন
প্রতিবাদে বন্ধ
শ্রীনগর (ভারত) থেকে এএফপি
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:২৪
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুই দিনের সফরে মঙ্গলবার কাশ্মীর এসে পৌঁছেছেন। এ অঞ্চলে গত পাঁচ বছরের মধ্যে ভয়াবহ জঙ্গি হামলায় আট সৈন্য নিহত হওয়ার একদিন পর তিনি এ সফর করছেন। ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীও তার সঙ্গে রয়েছেন। তবে এ সফরের প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীদের ডাকে নগরীতে বন্ধ চলছে।—খবর এএফপির।
সফরে এসেই মঙ্গলবার মনমোহন কাশ্মীরের কিস্টওয়ারে একটি জলবিদ্যুত্ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত ঐক্যবদ্ধ। আমরা সন্ত্রাসীদের অপতত্পরতা সফল হতে দিব না।’ ভারতীয় প্রধানমন্ত্রী গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মত এ অঞ্চল সফর করছেন।