নরসিংদীতে ২ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতীক অনশন

নরসিংদীতে দুই দফা দাবিতে প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত প্রতীক অনশন কর্মসূচিতে কয়েকশত ডিপ্লে¬ামা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রী অংশ নেন। ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ারদের দুই দফা দাবির মধ্যে রয়েছে ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকারের গঠিত ২টি আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করা এবং দেশের ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রথা প্রবর্তনসহ ইঞ্জিনিয়ারিং সার্ভিসকে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ ভাগ করে একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী ডিগ্রি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডের দায়িত্ব প্রদান করা ইত্যাদি। অনশনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখার সভাপতি প্রকৌশলী মুশফিকুর রহমান খান আঙ্গুর, প্রকৌশলী মনির হোসেন, বাংলাদেশ ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী এ কে এম ফজলুল হক লিটন প্রমুখ।