দু’দিনের ব্যবধানে আবারো ৫ রানে হারলো ইংল্যান্ড
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৩৬
৫ রানে হারের খরা যেন জেঁকে বসেছে ইংল্যান্ড ক্রিকেট দলের উপর। দু’দিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরেছিল ইংলিশরা।
আর দু’দিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও কিউইদের কাছে ৫ রানে হারলো স্বাগতিক ইংল্যান্ড। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী নিউজিল্যান্ড।
ম্যাচের সেরা হয়েছেন রাদারফোর্ড। আগামী ২৭ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ।
-বাসস