আন্ত: বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টিটি প্রতিযোগিতার ফল
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৩৭
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অডিটোরিয়ামে গতকাল বুধবার আন্ত: বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ছাত্র) ও জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং টেবিল টেনিসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছাত্র) ও জাতীয় বিশ্ববিদ্যালয় (ছাত্রী) বিভাগে শ্রেষ্ঠত্ব দেখায়।
সমাপনী দিনে কাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান। আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মাদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. শামীমা সুলতানা, রেজিস্ট্রার মোঃ নওয়াব আলী।
তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্ল¬া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
খেলার ফলাফল ঃ
ব্যাডমিন্টন (ছাত্র) ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
জাতীয় বিশ্ববিদ্যালয় রানার্স আপ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান
ব্যাডমিন্টন (ছাত্রী) ঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স আপ
ইসলামী বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান
টেবিল টেনিস (ছাত্র)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
জাতীয় বিশ্ববিদ্যালয় রানার্স আপ
ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান
টেবিল টেনিস (ছাত্রী) ঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স আপ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান