শ্রীমঙ্গলে হান্ডবল প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শ্রীমঙ্গল উপজেলার অনূর্ধ্ব-১৬ মাধ্যমিক স্কুলের বালকদের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ কোর্স গত রবিবার শেষ হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন বালক এতে অংশ নেয়। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শাহ মোস্তফা জামিয়া উচ্চ বিদ্যালয়, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয় ও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়।