দুর্গাপুরে হাজং সমাবেশ মেলা এবং দেউলী উত্সব
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৫৬
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে বুধবার দিনব্যাপী একাডেমী মিলনায়তনে দেশের বিভিন্ন এলাকা হতে আগত হাজং সমপ্রদায়ের নারী-পুরুষদের অংশগ্রহণে হাজং সমাবেশ, মেলা এবং দেউলী উত্সব অনুষ্ঠিত হয়। ‘‘আমাদের সংস্কৃতি, আমাদের অহংকার’’ এই শ্লে¬াগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহম্মেদ রুহী, বিশেষ অতিথি ছিলেন মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ড. ঈনাম ইমতিয়াজ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি। অন্যদের মধ্যে আলোচনা করেন পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, আদিবাসী গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, এডিপি ম্যানেজার ডেভিড অনুপ সাংমা, কালচারাল একাডেমীর পরিচালক যতীন্দ্র সাংমা, আদিবাসী নেতা মতিলাল হাজং, স্বপন হাজং প্রমুখ।