ভাঙ্গুড়ায় সড়ক নির্মাণের ২ মাস পরই ফাটল

নির্মাণের দুই মাস পরই ভাঙ্গুড়া-বাইপাস সংযোগ সড়কে ফাটল ধরেছে। পাবনা সড়ক ও জনপথ বিভাগ সম্প্রতি রাস্তাটি নির্মাণ করে। উপজেলা হাসপাতাল হতে ভাঙ্গুড়া রেল স্টেশন অভিমুখে সড়কের একপাশে প্রায় ২ কিলোমিটার গভীর খাল থাকায় ঐ পার্শ্ব বরাবর সড়কের স্লোপ আরসিসি ঢালাই করা হয়। এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি উঁচু ও প্রশস্ত করে নির্মাণের সময় নতুন ফেলা মাটি কমপ্যাক্ট করা হয়নি। ফলে স্লোপের ঢালাই করা টপ ও সড়কের পিচ ঢালাই দুইয়ের মাঝ বরাবর দীর্ঘ ফাটল সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণ হলেই স্লোপ ঢালাই নিচের খালে ধসে পড়বে বলে অভিজ্ঞ মহল আশংকা প্রকাশ করেছেন।