কাঠালিয়ার ২ ইউনিয়নে যুব সংহতি (জেপির) আহবায়ক কমিটি
কাঠালিয়া(ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৫৭
কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির (জেপি) আহবায়ক কমিটি গঠন উপলক্ষে রবিবার এক সভা জেপি ইউনিয়ন দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। জেপি ইউনিয়ন আহবায়ক মোঃ আঃ হাকিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুধা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতি (জেপি) উপজেলা আহবায়ক মোঃ মোস্তাফিকুর রহমান সেন্ট, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মামুন হাওলাদার। বক্তব্য রাখেন জেপি পাটিখালঘাটা ইউনিয়ন আহবায়ক মোঃ আফজাল হোসেন মোল্লা, জেপি নেতা মোঃ শানু মিয়া, মোহাম্মদ আলী, যুব সংহতির নেতা জুগাল দে, মোঃ আলী হায়দার হাওলাদার প্রমুখ। সভাশেষে জুগাল দে-কে আহবায়ক ও মোঃ মজনু জমাদ্দার, মোঃ মাহমুদ মিয়া, মোঃ রাজিব গোলদার, মোঃ সোহেল গোলদারকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট জাতীয় যুব সংহতির আমুয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এছাড়া একইদিন জাতীয় যুব সংহতির পাটিখালঘাটা ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন উপলক্ষে জেপি দলীয় কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয়। জেপি ইউনিয়ন আহবায়ক মোঃ আফজাল হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেপি উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান দুধা। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির উপজেলা আহবায়ক মোঃ মোস্তাফিকুর রহমান সেন্ট, উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ মামুন হাওলাদার। বক্তব্য রাখেন জেপি নেতা মহাম্মদ আলী, মোঃ শানু মিয়া, যুব সংহতির নেতা মোঃ আলী হায়দার, মোঃ জালাল প্রমুখ। সভাশেষে মোঃ আলী হায়দারকে আহবায়ক ও মোঃ জদুলাল জমাদ্দার, মোঃ জালাল ভুইয়াকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট জাতীয় যুব সংহতির পাটিখালঘাটা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।