পতিতালয়ে বিক্রির অভিযোগে আগৈলঝাড়ায় ১ জন গ্রেফতার
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২১:৫৯
বরিশালের আগৈলঝাড়ায় এক যুবতীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে আনোয়ার মীর নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বিগত ৯ মাস পূর্বে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী গ্রামের একটি মেয়েকে প্রতারণা করে গৈলা বাজারের ব্যবসায়ী রশিদ মীরের ছেলে আনোয়ার মীর পাচারের উদ্দেশ্যে নিয়ে যায়। ওই সময় পাচারকারী দল মেয়েটিকে পতিতাবৃত্তি করার জন্য শারীরিক নির্যাতন চালায়। দীর্ঘ ৯ মাস পর মেয়েটি পাচারকারীদের কাছ থেকে পালিয়ে নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়ায় আসে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গত ২২ জুন আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। সোমবার রাতে ওই মামলার প্রধান আসামী আনোয়ার মীরকে এসআই মুজাহিদ গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করেছে।