আশিয়ান সিটির এমডিসহ ৮ জনের জামিন
প্রকাশ : ২৬ জুন ২০১৩, ২২:২০
সেনা গোয়েন্দা সংস্থার ২ সদস্যকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামসহ ৮ জনকে চার সপ্তাহের জামিন দিয়েছে। হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন গত সোমবার তাদের জামিন মঞ্জুর করেন। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট রাজী উদ্দিন সারোয়ার।